Achievements & Events (News)

Our Journey Through Recognition and Growth

HSBC Export Excellence Awards 2011

A pinnacle of our commitment to excellence was achieved in 2011 when Bay Footwear was honored with the prestigious Gold Award as the Overall Winner at the HSBC Export Excellence Awards. This esteemed accolade recognized our company not merely for outstanding export growth, but for our holistic approach to business excellence, encompassing sustainable practices, innovation, and unwavering dedication to quality. This award stands as a testament to our position as a leading force in the industry and our significant contribution to the national economy.

Read More

৪–৫ বছরে অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব, ব্যবসায়ীদের উদ্যোক্তাদের মধ্যে থেকে উপস্থিত ছিলেন বে ফুটওয়্যারের এমডি জিয়াউর রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী ৪–৫ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধানের জন্য আগামী ২–৩ মাসের মধ্যে আবারও বৈঠকের আশ্বাস দেন।তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিডা আয়োজিত এই সভায় মন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিডার চেয়ারম্যান এবং উপস্থিত ছিলেন বে ফুটওয়্যারের এমডি জিয়াউর রহমান, দেশের শীর্ষ শিল্পগোষ্ঠীর উদ্যোক্তারা অংশ নেন।বৈঠকের মূল বিষয়গুলো:অর্থনীতিতে বিদ্যমান সমস্যা সরকার ও ব্যবসায়ীরা যৌথভাবে সমাধান করবে।নিয়মিত আলোচনার মাধ্যমে সমস্যা চিহ্নিত ও কার্যকর সমাধান বের করা হবে।সরকার মাত্র ছয় মাসের মধ্যে ব্যবসায়ীদের সঙ্গে একাধিক বৈঠক করেছে এবং আগের বৈঠকের অনেক সমস্যার সমাধান হয়েছে।প্রথম বৈঠকে আলোচিত ২৮টি সমস্যার মধ্যে ২১টির সমাধান হয়েছে, বাকি ৭টি প্রক্রিয়াধীন।ব্যবসায়ীরা ২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্য অর্জনের রূপরেখা উপস্থাপন করেন।সরকার এ লক্ষ্য বাস্তবায়নে কূটনৈতিক সহযোগিতার আশ্বাস দিয়েছে।বাণিজ্যমন্ত্রী জানান, উদ্যোক্তাদের সমস্যা সমাধানে সরকার আন্তরিক এবং ব্যবসায়ীরাও সরকারের পদক্ষেপে আশ্বস্ত হয়েছেন।  

Read More

প্রধানমন্ত্রী বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ

 প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে প্রথমবারের মতো বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ এবং সংস্কারের ক্ষেত্রে অগ্রাধিকার বিষয়ে সরকারের সর্বোচ্চ পর্যায়ে সময়োপযোগী ও কাঠামোবদ্ধ মতামত দিতে পারবেন। ৪ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে পরিষদের প্রথম সভা হয়।প্রধানমন্ত্রীর নির্বাচন করা পরিষদের সদস্যরা হলেন- এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, এপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুকতাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল জাব্বার, র‌্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর।প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সভায় আরও উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুকতাদির, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন ও বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী। তারেক রহমান সভায় উদ্বোধনী বক্তব্য দেন। এরপর পরিষদ সদস্যদের মধ্যে উন্মুক্ত আলোচনা হয়। এতে নিয়ন্ত্রক পরিবেশ, জ্বালানি, মানবসম্পদ, করনীতি, লজিস্টিকস, রপ্তানি বহুমুখীকরণ ও প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ-সংক্রান্ত বিভিন্ন বিষয় উঠে আসে। পরিষদ সদস্যরা এই পরিষদ প্রতিষ্ঠায় সরকারের উদ্যোগ এবং বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত থেকে একটি উন্মুক্ত ও ব্যবসাবান্ধব পরিবেশ গড়ে তোলার মানসিকতাকে সাধুবাদ জানান। সভায় জানানো হয়, পরিষদ এখন বেসরকারি খাতের মতামতের ভিত্তিতে একটি সংক্ষিপ্ত প্রস্তাব প্রস্তুত করবে, যার সঙ্গে তাৎক্ষণিকভাবে ব্যবসায়িক পরিবেশের চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য একটি লক্ষ্যভিত্তিক ও কার্যকর কর্মপরিকল্পনা থাকবে। এ সময় প্রধানমন্ত্রী পরামর্শ দেন, বাংলাদেশকে বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক রাখতে প্রস্তাবে অন্যান্য দেশের প্রমাণভিত্তিক আইনগত, নীতিগত ও নিয়ন্ত্রক দৃষ্টান্ত অন্তর্ভুক্ত করা উচিত। এতে সরকারপক্ষ থেকে সমন্বয়কারী সংস্থা হিসেবে বিডা (বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ) কাজ করবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রস্তাবিত কর্মপরিকল্পনার কার্যকর বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা দেবে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতি তিন মাস পরপর ব্যবসা–বাণিজ্য ও বিনিয়োগের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়ে সভা অনুষ্ঠিত হবে। এসব সভায় সামগ্রিক ব্যবসার চ্যালেঞ্জের পাশাপাশি খাতভিত্তিক বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা এবং করণীয় বিষয়ে মতামত তুলে ধরবেন পরিষদের ব্যবসায়ী ও উদ্যোক্তা সদস্যরা।

Read More